From the Head Of Institution Desk

শ্বেতপুর জুনিয়র হাইস্কুলের ওয়েবসাইটে আপনাকে স্বাগত ----

আমাদের বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীদের সুরক্ষিত,যত্নশীল,সুচারু  শিখন পরিবেশ দিতে শিক্ষকমন্ডলী বদ্ধপরিকর। প্রথাগত শিক্ষাবাদেও শিখনের মধ্যে রয়েছে বহুবিধ সহ-পাঠ্যক্রমিক কার্যাবলী,যা শিক্ষার্থীদের জ্ঞান ও বোধের বিকাশ ও বৃদ্ধিতে সাহায্য করে।আমাদের মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের কাছে সর্বোত্তম শিক্ষা পৌঁছে দেওয়া।এজন্য আমাদের শিক্ষকমন্ডলী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নিয়মাবলী ও পাঠ-বিভাজন পদ্ধতি অনুসরন করে চলে।এভাবে তারা প্রতিটি শিক্ষার্থীদের মধ্যেকার দক্ষতা,ক্ষমতা ও সামর্থ্য সম্পর্কে অবগত হতে পারে এবং সেগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিক দিশা দিতে পারে।