History

উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের মধ্যে ছোট গ্রাম শ্বেতপুর । আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া এই গ্রামের উন্নতির জন্য ২০১০ সালে এই গ্রামেরই এক সহৃদয় ব্যক্তি শ্যামল ঘোষের উদ্যোগে  প্রতিষ্ঠিত হয় এই শ্বেতপুর জুনিয়র হাইস্কুল । বিগত ১০ বছর ধরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন খুব যত্ন সহকারে পাঠদান করে আসছেন ।শুধু পাঠদান নয়,ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ  উন্নতির জন্য  বার্ষিক-ক্রীড়াপ্রতিযোগিতা ,মণীষীদের জন্মদিবস উদযাপন করা হয়ে থাকে।নিম্নবিত্ত পরিবার থেকে আসা ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের পরিকাঠামোগত অসুবিধা  থাকা সত্তেও  শিক্ষক-শিক্ষিকাগন পড়াশুনার সাথে সাথে নাচ,গান,নাটকে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেন।বিদ্যালয়ের ছোট লাইব্রেরীতে বিভিন্ন রকমের বই আছে। সেগুলোও পড়াতে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়া হয়।

                                                  বিদ্যালয়ের পরিকাঠামোর যদি উন্নতি করা যায়,তাহলে এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গ্রামের মুখউজ্জ্বল করতে পারবে। ৩-৪ কিমি এর মধ্যে কোন বড় বিদ্যালয় নেই,তাই এই বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি হলে শ্বেতপুর গ্রামের ছাত্রীদের আর দূরে যেতে হবে না,নারী শিক্ষাকে আরও প্রসারিত করবে ,যা সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।