From the Head Of Institution Desk

আমি অশোক কুমার বিশ্বাস  কচুয়া মোকামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে যোগদান করি। বিদ্যালয়টি পিছিয়ে পড়া এলাকায় অবস্থিত বিশেষ করে মৎস্যজীবী পাড়া ছেলেমেয়েরা অধিকাংশ শিক্ষার পরিবেশ এতটাই খারাপ ছিল যে 2010 সালে ওই পাড়ায় একটিমাত্র ছেলে প্রথম মাধ্যমিক পাস করে। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। বিদ্যালয় ভর্তি হয়ে অনুপস্থিত। আমরা শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং গ্রামবাসীরা সহযোগিতায় সমস্ত ভর্তি হওয়া ছেলে মেয়েদের সঠিক সময়ে বিদ্যালয় উপ উপস্থিত এবং পড়াশোনায় মনোযোগী করে তুলতে পেরেছি। বর্তমানে অভিভাবকরা পড়াশুনোর গুরুত্ব বুঝতে শিখেছে এবং ছেলেমেয়েদের যত্নসহকারে বিদ্যালয়ে পাঠান । সরকারি সাহায্যে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতে পেরেছি । প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এই বিদ্যালয়ে ছাত্রাছাত্রীর সংখ্যা ১৩৫। আমাদের মূল লক্ষ্যই হলো শিশুর সার্বিক বিকাশ।