History

কচুয়া মোকামপুর এফ পি স্কুল অত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত অধিকাংশ পিছিয়ে পড়া মানুষের বাস। সাঁপুইপাড়া এবং মৎস্যজীবী পাড়া  মাঝখানে বিদ্যালয়টি অবস্থিত । 1959 সালে মোকাম পুকুর নিবাসী অমেদ আলি গ্রামের বিশিষ্ট কয়েকজন কে নিয়ে ছেলেমেয়েদের পড়াশোনার জন্য পাঁচু গোপাল মহাশয় এর নিজস্ব জমির উপর মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দিয়ে শিক্ষার ব্যবস্থা করেন । শিক্ষক হিসেবে নিয়োগ হলেন পাঁচু গোপাল সাঁপুই এবং সহকারি শিক্ষক সেকেন্দার আলী এবং আনোয়ার আলী । কঠোর পরিশ্রমের পর 1974 সালে বিদ্যালয়টি সরকারি অনুমোদন পায়। পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েত থেকে সাহায্য পেয়ে পাঁচু গোপাল সাঁপুই মহাশয়ের নিজস্ব দান করা 10 কাঠা জমির উপর বিদ্যালয়টি গড়ে তোলেন । পরবর্তীকালে 2007 2009 এবং 2011 সালে ACR. এবং এইচ টি রুম গড়ে ওঠে বিদ্যালয়ের ঘর পরিকাঠামো বর্তমান। গ্রামবাসীর সহযোগিতা ও শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় বিদ্যালয়টি অগ্রগতির দিকে এগিয়ে চলেছে।