

কোদালিয়া আগাপুর উচ্চবিদ্যালয় (উঃমাঃ) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা অনুমোদিত একটা সুপ্রাচীন বিদ্যালয়, যার প্রাণপ্রতিষ্ঠা নববারাকপুরের রূপকার শিক্ষানুরাগী মহামহিম শ্রী হরিপদ বিশ্বাস মহাশয়ের হাতে। ১৯৫৬ সাল থেকে সগৌরবে এই প্রতিষ্ঠান নানা প্রতিকূলতা উপেক্ষা করে নববারাকপুর এবং নববারাকপুর-সংলগ্ন অধিবাসীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনায় এগিয়ে চলেছে। প্রতিদিন নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এক আনন্দের পরিসর হয়ে উঠছে এই বিদ্যালয়। নববারাকপুরের প্রাণপুরুষ শ্রী হরিপদ বিশ্বাস শিক্ষার যে স্নিগ্ধ প্রদীপ প্রজ্জ্বলিত করেছিলেন, তাকে উজ্জ্বল সূর্যে রূপান্তরিত করার দায় ও দায়িত্ব আমাদের। এই দায়িত্ব নির্বাহের সময় আমাদের আপদে-বিপদে সর্বদা পাশে পেয়েছি নববারাকপুর পৌরসভাকে। আমরা, শিক্ষিকা-শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, যারা নানা এলাকা থেকে বিদ্যালয়ে আসি, শিক্ষাস্বার্থে এবং শিক্ষার্থীস্বার্থে কখন যেন এই পৌর এলাকার অধিবাসীদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে অন্তর্ভুক্ত হয়ে গেছি। শিক্ষার্থীদের প্রতি আমাদের একবুক ভালোবাসা, এক আকাশ উদারতা এবং একনদী স্নেহ রইল। ওরা সুস্থ থাকুক, নিজেদের প্রতি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রেখে বাংলার শিক্ষায় সুশিক্ষিত হয়ে সমগ্র বিশ্বের মুখ উজ্জ্বল করুক। আমাদের আশা ~ গৌরবান্বিত অতীত এবং কর্মকুশলী বর্তমানকে সঙ্গে নিয়ে সৌরভান্বিত হয়ে উঠবে এই শিক্ষানিকেতনের ভবিষ্যৎ।কোদালিয়া আগাপুর উচ্চবিদ্যালয় (উঃমাঃ) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা অনুমোদিত একটা সুপ্রাচীন বিদ্যালয়, যার প্রাণপ্রতিষ্ঠা নববারাকপুরের রূপকার শিক্ষানুরাগী মহামহিম শ্রী হরিপদ বিশ্বাস মহাশয়ের হাতে। ১৯৫৬ সাল থেকে সগৌরবে এই প্রতিষ্ঠান নানা প্রতিকূলতা উপেক্ষা করে নববারাকপুর এবং নববারাকপুর-সংলগ্ন অধিবাসীদের স্বতঃস্ফূর্ত উৎসাহ-উদ্দীপনায় এগিয়ে চলেছে। প্রতিদিন নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এক আনন্দের পরিসর হয়ে উঠছে এই বিদ্যালয়। নববারাকপুরের প্রাণপুরুষ শ্রী হরিপদ বিশ্বাস শিক্ষার যে স্নিগ্ধ প্রদীপ প্রজ্জ্বলিত করেছিলেন, তাকে উজ্জ্বল সূর্যে রূপান্তরিত করার দায় ও দায়িত্ব আমাদের। এই দায়িত্ব নির্বাহের সময় আমাদের আপদে-বিপদে সর্বদা পাশে পেয়েছি নববারাকপুর পৌরসভাকে। আমরা, শিক্ষিকা-শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, যারা নানা এলাকা থেকে বিদ্যালয়ে আসি, শিক্ষাস্বার্থে এবং শিক্ষার্থীস্বার্থে কখন যেন এই পৌর এলাকার অধিবাসীদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে অন্তর্ভুক্ত হয়ে গেছি। শিক্ষার্থীদের প্রতি আমাদের একবুক ভালোবাসা, এক আকাশ উদারতা এবং একনদী স্নেহ রইল। ওরা সুস্থ থাকুক, নিজেদের প্রতি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রেখে বাংলার শিক্ষায় সুশিক্ষিত হয়ে সমগ্র বিশ্বের মুখ উজ্জ্বল করুকক।। আমাদের আকাঙ্ক্ষা ~ গৌরবান্বিত অতীত এবং কর্মকুশলী বর্তমানকে সঙ্গে নিয়ে সৌরভান্বিত হয়ে উঠবে এই শিক্ষানিকেতনের ভবিষ্যৎ।