Rules & Regulations

অভিভাবিকা-অভিভাবকের প্রতি সনির্বন্ধ অনুরোধ

১। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন।

২। আপনার সন্তানের প্রতি মর্যাদা প্রদর্শন করুন।

৩। আপনার সন্তানকে সুরক্ষিত থাকার এবং সুরক্ষা প্রদান করার সুশিক্ষা দিন।

৪। আপনার স্বপ্ন সন্তানের ওপর চাপাবেন না। ওর স্বপ্নপূরণে আপনি কাণ্ডারী হয়ে উঠুন।

৫। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য উৎসাহিত করুন।

৬। বাড়িতে লেখাপড়ার সময়ে টিভির/মোবাইলের শব্দ আপনার সন্তানের কানে যেন না যায়।

৭। নেশাদ্রব্য দিয়ে বিদ্যালয়ে প্রবেশ দণ্ডনীয় অপরাধ। সন্তানকে সতর্ক করুন।

৮। আপনার সন্তানকে অন্য সহপাঠীর সঙ্গে তুলনা করবেন না।

৯। ওর সহপাঠীর প্রতি সহমর্মী হতে শেখান।

১০। আপনার সন্তান বিদ্যালয়ে যেন কখনও মোবাইল নিয়ে না আসে।

১১। শ্রেণি শিক্ষিকা/শিক্ষক আপনাকে ডেকে পাঠালে, অবশ্যই আসুন, তাঁর সঙ্গে দেখা করুন।

১২। পরীক্ষার সময়ে পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম কিনে দিন।

১৩। আপনার সন্তান সফল না হলে ওরই সঙ্গে আলোচনা করে সমস্যা খুঁজে বার করুন।

১৪। পরিবারে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে সন্তানকে জগতের কাছে শ্রদ্ধাশীল করে তুলুন।

১৫। আপনার সন্তানের সঙ্গে নেতিবাচক কথা এড়িয়ে ইতিবাচক কথায় জোর দিন।

১৬। আপনার সন্তান নিয়মিত পড়ছে কী না, নিজেকে সময় দিচ্ছে কী না – খেয়াল রাখুন।

১৭। খেয়াল রাখুন – ওর চুল সাধারণভাবে ছোট করে কাটা আছে, হাতে বালা বা আংটি নেই।

১৮। খেয়াল রাখুন – আপনার সন্তান যেন অভিযোগপ্রবণ না হয়ে ওঠে।

১৯। আপনার সন্তানকে বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক সঠিকভাবে পরিয়ে নিয়মানুবর্তী করে তুলুন।

২০। বিদ্যালয়ে অফিস সংক্রান্ত কাজের বার ও সময় নিম্নরূপ। সর্বদা মেনে চলুন।

সোমবার, বুধবার এবং শুক্রবার ~ সকাল ১১:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত।