From the Head Of Institution Desk

মাগুরুতী পূর্বপাড়া সি এস এফ পি স্কুলে আমার কার্যে যোগদান ০৩/১২/২০০৯ তারিখে। ৩০/০৬/২০১০  থেকে আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে বিদ্যালয়ের সব দায়িত্ব যথাযথ পালন করে আসছি। এই বিদ্যালয়ে ১০০ শতাংশ ছাত্রছাত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের। প্রথম দিকে বিদ্যালয়ের পড়াশোনা র  মান সন্তোষজনক না হলেও পরবর্তীতে ধাপে ধাপে তার মানোন্নয়ন করে এবং সার্বিক পরিকাঠামো উন্নয়ন করে ২০১৪ সালে নির্মল বিদ্যালয় পুরষ্কার অর্জন করতে পেরেছি। বর্তমানে সরকার যেভাবে তার আর্থিক সহায়তার পরিসর বাড়িয়েছে তাতে বিদ্যালয়ের পরিকাঠামো এবং ছাত্র ছাত্রীদের শিক্ষার উপযোগী সবরকম অবস্থার উন্নতি ও বিকাশ ঘটেছে তার ফলে শিক্ষার মান উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার ধারণা এই ভাবে চলতে থাকলে আমাদের শিক্ষায়তন এবং শিক্ষার মান একদিন ভারতবর্ষের মধ্যে অন্যতম স্থান অধিকার করবে।