History

১৯৭০ সালের ২৪ শে ডিসেম্বর মাগুরুতী পূর্বপাড়া সি এস এফ পি স্কুলের প্রতিষ্ঠা হয়। তখন থেকে পঠন পাঠন শুরু হয় গ্রামের চারজন শিক্ষক নিয়ে। প্রায় দুই বছর পঠন পাঠনের পর ১লা মে ১৯৭২ সালে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে অনুমোদন পায় বিদ্যালয়। অনুমোদন এর শুরুতে তিন জন শিক্ষক নিয়োগ পত্র পান - ১) মোজাম্মেল হক, ২) সিরাজুল ইসলাম ও  ৩) আনছার আলি। তার কয়েক বছরের মধ্যে নিযুক্ত হন শিক্ষক মহম্মদ আলি গাজী। এই চারজন শিক্ষক সুনামের সঙ্গে বিদ্যালয়ের পঠন পাঠন চালিয়ে যান। বেশ কিছুদিন পর মোজাম্মেল হক মহাশয় এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান এবং সেই সময় থেকে ২০০৯ সালে তাঁর অবসর গ্রহণ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তারপর আনছার আলি মহাশয় এই দায়িত্ব পালন করেন ২০১০ সাল পর্যন্ত এবং তার অবসরের পর থেকে সৈয়দ রবিউল আলি মহাশয় ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্বে থাকা কালীন এই বিদ্যালয় "নির্মল বিদ্যালয়" পুরষ্কার অর্জন করেছে। এই বিদ্যালয়টি মাগুরুতী পূর্বপাড়া নামকরণ হয়েছে কারণ মাগুরুতী গ্রামে আর একটি স্কুল আছে যার নাম মাগুরুতী ইউ পি স্কুল। মাগুরুতী পূর্বপাড়া সি এস এফ পি স্কুলটি গ্রামের প্রধান রাস্তার ধারে অবস্থিত  এবং বিদ্যালয়ের কাছে দিয়ে ইচ্ছামতি নদী বয়ে গেছে। এই বিদ্যালয়ে বর্তমানে প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয়। খুব সুনামের সহিত বিদ্যালয় চলমান।