

আমাদের বিদ্যালয় বনগাঁ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত । চারিদিকে রয়েছে আরও কয়েকটি স্বনামধন্য ও প্রতিষ্ঠিত বিদ্যালয় । তারই মধ্যে পঞ্চাশ বছরের ইতিহাসকে পাথেয় করে মুলতঃ এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির বঞ্চিত শিশুদের শিক্ষার আলোর অভিমুখে নিয়ে যাওয়ার ব্রত আমাদের । চলার পথে কিছু সমস্যা যেমন রয়েছে তেমনি পেয়েছি এলাকার অজস্র শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সহযোগিতা । সাহায্য পেয়েছি এলাকার মাননীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে । পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ক্লাবের কর্মকর্তারা । সকলের সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য আপ্রাণ চেষ্টা আমাদের । কেবলমাত্র শিক্ষা নয়, ক্রীড়া, সৃজনশীল চর্চাতেও পিছিয়ে নেই আমাদের ছাত্রছাত্রীরা । আমাদের সাধ অনেক, সাধ্য সীমিত । তারই মধ্য দিয়ে আমরা শিক্ষক-শিক্ষিকারা চেষ্টা করে চলেছি । আশা করি ছাত্র ছাত্রীদের সুন্দরের পথে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টা সার্থক হবে । তবে সবই সম্ভব যদি এলাকার মানুষের ভালবাসা আমাদের সঙ্গে থাকে ।
চন্দ্রানী চক্রবর্তী ভট্টাচার্য
ভারপ্রাপ্ত শিক্ষিকা
পশ্চিমপাড়া প্রাইমারী স্কুল
বনগাঁ, উত্তর ২৪ পরগনা ।