History

১৯৬৬ সালের বনগাঁর পশ্চিমপাড়া নিবাসী তিনজন শিক্ষানুরাগী যুবকের প্রচেষ্টায় একটি স্থানীয় ক্লাব ঘরের বারান্দায় বিদ্যালয়ের সূত্রপাত । এঁদেরই উদ্যোগে পাড়ার বিদ্যানুরাগী মানুষের আর্থিক সহায়তায় বিদ্যালয়ের জমি ও কাঁচা বাড়ি তৈরি হয় । ১৯৬৯ সালে বিদ্যালয় পেল সরকারী স্বীকৃতি । নয়ের  দশকে বিদ্যালয় গৃহ সংস্কার করে পাকাবাড়ি তৈরি হয় । বিদ্যালয়ের হাজারো প্রাক্তন ছাত্রছাত্রী আজ জীবনের নানাক্ষেত্রে সাফল্যের উজ্জ্বল সাক্ষর রেখেছে । পঞ্চাশ বছর অতিক্রম করে বিদ্যালয় এগিয়ে চলেছে আগামীর দিকে ।