From the Head Of Institution Desk

পুরশুড়া উত্তর চক্রের অন্তর্গত যে কয়েকটি নামকরা বিদ্যালয় আছে তার মধ্যে কুলবাতপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় (পি.এন-১০) অন্যতম। বিদ্যালয়ের পঠন পাঠনের পরিবেশ সমগ্র দিক থেকে খুবই ভালো। ছাত্র-ছাত্রীদের গুনগতমান, আচার ব্যবহার, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা প্রভৃতি গর্ব করার মতো। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ছাত্র-ছাত্রীদের পাঠদানের ক্ষেত্রে খুবই যত্নশীল। আমি ২০০৯ সালে ৫ই সেপ্টেম্বর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি এবং বিদ্যালয়ের সুনাম বজায় রাখার কাজে ব্রতী আছি।

                                              কলমে, 

                               বিদ্যালয়ের প্রধান শিক্ষক

                                   শ্যামসুন্দর সামন্ত 

                         __________