History

কুলবাতপুর গ্রামের শিক্ষানুরাগী মাননীয় শশীভূষণ মিদ্দে মহাশয় গ্রামে বিদ্যালয় স্থাপনের জন্য 18 শতক জমি দান করেন। 1946 সালে সেই জমির উপর গ্রামের সহৃদয় ব্যক্তিগনের সহযোগিতায় বিদ্যালয় স্থাপিত হয়। কুলবাতপুর গ্রামের মাননীয় সমাজসেবী সাধুচরণ শাসমল মহাশয় কতিপয় ছাত্র নিয়ে বিনা পারিশ্রমিকে বিদ্যালয়ে পঠন পাঠনের কাজ শুরু করেন। 1968 সালে বিদ্যালয়টি কুলবাতপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় নামে সরকারি অনুমোদন পায়।