From the Head Of Institution Desk

আমার এই বিদ্যালয়টি খুবই সুপ্রাচীন একটি বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকা হিসেবে 2004 সালের 15ই জুন জয়েন করি ।আমার এই বিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ আছে অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুস্বাস্থ্যকর ও মনোরম। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা খুবই ভালো এবং হেল্পফুল। এখানে বিদ্যালয়ে পড়াশোনার মান বেশ ভালো। এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা অন্যান্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। ছাত্রছাত্রীরা প্রতিবছর বৃত্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে ও প্রণাম সফলতা লাভ করে। বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মানোন্নয়নে আমার সহকর্মী শিক্ষক আমাকে যথাযথ ভাবে সাহায্য করেন। এখানে মিড ডে মিলের সুব্যাবস্থাপনায় শিক্ষক ও রাঁধুনীরা সমান ভাবে সাহায্য করেন। বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠানে আমরা সকলে মিলে একসাথে কাজ করে অনুষ্ঠানটিকে যথাসম্ভব সাফল্যমণ্ডিত করে তুলি।