Our Campus

তাজপুর এম. এন. রায় উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়টি প্রসিদ্ধ তাজপুর গ্রামে অবস্থিত। সুপ্রাচীন এই বিদ্যালয়টি 1895 সালে স্থাপিত হয়েছিল। এই বিদ্যালয়ে শিক্ষার অনুকূল পরিবেশ আছে অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুস্বাস্থ্যকর ও মনোরম। বিদ্যালয়টি সবরকম প্রাকৃতিক সমস্যাতেও চলার পক্ষে অনুকূল অর্থাৎ অতিবৃষ্টি বা বন্যার সময়ও এখানে কোনো অসুবিধা হয়না। এটি একটি বাংলা মিডিয়াম Day স্কুল। স্কুলটি বহু মনীষীদের ছবি দিয়ে সাজানো আছে এবং এখানে ছাত্রছাত্রীদের জন্য একটি ছোট গ্রন্থাগার আছে। স্কুলে কারেন্টের সুব্যাবস্থা আছে যার ফলে আলো ও ফ্যান চালানোর কোনো অসুবিধা হয়না।

বিদ্যালয়ের কাছে প্রসিদ্ধ ফুলেশ্বর শিব মন্দির এবং সেই মন্দির সংলগ্ন বাজার ও পোস্ট অফিস অবস্থিত। বিদ্যালয়ের পাশ দিয়ে পাকারাস্তা গেছে ও এর সামনেই বীণাপাণি পাঠাগার অবস্থিত। বিদ্যালয়ের কাছাকাছি পঞ্চায়েত অফিস, K.G. স্কুল, জগদ্ধাত্রী মন্দির, কালী ও শীতলা মন্দির অবস্থান করছে। বিদ্যালয় থেকে কিছুটা দূরেই তাজপুর এম. এন. রায় উচ্চবিদ্যালয় এবং আরেকটি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।

বিদ্যালয়ের ছাদে একটি ফুলের বাগান আছে। বিদ্যালয়টি চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। বিদ্যালয়ে পানীয় জলের প্রয়োজন মেটানোর জন্য টিউবওয়েলের ব্যাবস্থা আছে। বিদ্যালয়ে Mid day meal চালু আছে এবং তারজন্য রান্নাঘরেরও ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ে উপযুক্ত শৌচাগার আছে।

এই বিদ্যালয়ে সকালে একটি বাচ্চাদের I.C.D.S কেন্দ্র চলে। স্কুলের সকল স্নেহের ছাত্রছাত্রীদের পরম যত্ন সহকারে শিক্ষা দান করা হয়।