From the Head Of Institution Desk

আমাদের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি সুন্দর পরিবেশ দান করতে পেরেছি আমরা।সকল ছাত্র ছাত্রী আমাদের কাছে সন্তান সম ।বেশির ভাগ ছাত্রছাত্রী নিম্নবৃত্ত পরিবারের হওয়াও এবং পিতামাতারা বিশেষ শিক্ষিত না হওয়ায় পঠন পাঠন একটু অসম্পূর্ণতা দেখা দেয়।তবু আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যাতে এই সমস্যা দূর করা যায়।এরই মধ্যে কিছু ভালো ছাত্রছাত্রী তৈরি করতে পেরেছি ....যারা বড়ো হয়ে ভালো চাকরি করছে।আমাদের বিদ্যালয়ের পাশেই আছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়_যার কারণে বর্তমানে ছাত্রছাত্রীদের সংখ্যা কমছে।একবার বিদ্যালয়ে ভর্তি হলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়তে পারবে এই আশায় তারা ওই সব বিদ্যাল়গুলোতে চলে যাচ্ছে।তবু আমরা চলতি বছর তথা ২০২০ সালে পঞ্চম শ্রেণিতে উন্নীত করেছি ছাত্রছাত্রী দের।বিদ্যালয়ে খোলা জায়গার অভাব সত্বেও আমরা গান, আবৃত্তি , খেলাধুলা,ব্রতচারী ও শরীরচর্চার মতো শিক্ষণীয় দিক গুলো শেখানোর চেষ্টা করছি।

গ্রামবাসীদের সহযোগিতা ও অভিভাবকদের সহযোগিতা আমরা পাচ্ছি।বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্বেও আমরা সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করে চলেছি।