

নিরক্ষরতা আমাদের জাতীয় জীবনের অভিশাপ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, "এইসব মূঢ়-ম্লান-মূক মুখে দিতে হবে ভাষা , ধ্বনিয়া তুলিতে হবে আশা " -- আমার দৃঢ় বিশ্বাস শিক্ষাই পারে একটি জাতির চেতনা শক্তি ফিরিয়ে দিতে। আমি একজন শিক্ষক হয়ে এই গ্রাম্য এলাকার কিছু শিক্ষার্থীদের মনে সামান্যতম চেতনা ও হৃদয়ে সল্পতম জ্ঞানের সম্ভার করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো।