Our Campus

কালুয়া বৃন্দাবন প্রাথমিক বিদ্যালয় - কালুয়া বৃন্দাবন গ্রামের প্রাণ কেন্দ্র। বিদ্যালয়ের Campus টি খুব বড়ো। বিদ্যালয়ের দক্ষিনে উন্মুক্ত খেলার মাঠ।  মাঠের পাশ দিয়ে পাকা রাস্তা, যা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ সু-দৃঢ় করেছে। খেলার মাঠের দক্ষিণ-পশ্চিম কোনে প্রাচীন বট বৃক্ষ, যা বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগত পথিকদের ছায়া প্রদান করে। 

এই Campus এর মধ্যে ডুঁঞ্যা- ১০/১ নং গ্রাম পঞ্চায়েতর CRC ও IED অফিসটি রয়েছে। এক কথায় বিদ্যায়তন চত্বরটি খুব সুন্দর ও শিশু সুলভ পরিবেশের দাবিদার।