From the Head Of Institution Desk

রবীন্দ্রনাথ বলেছিলেন," শিক্ষাকে বহন করে নয় , শিক্ষাকে বাহন করে চলার মধ্যেই শিক্ষার সার্থকতা। শিক্ষার্থীও তাহলে প্রকৃত শিক্ষিত হতে উঠতে পারে"। শিক্ষার্থীর সেই প্রকৃত শিক্ষার জন্য যেমন ভালো শিক্ষাকেন্দ্র এর প্রয়োজন তেমনি দরকার শিক্ষার পরিবেশ। ২০১০ সাল থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি এবং ২০১৪ সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কার্য সম্পাদন করে আসছি। দীর্ঘদিন দুজন শিক্ষক নিয়ে বিদ্যালয় পরিচালনা করতে হয়েছে। বর্তমানে চারজন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সংখ্যা ১০৯ জন। বর্তমান শিক্ষা বর্ষে বিদ্যালয়টি পঞ্চম শ্রেণীতে উন্নীত। সেই তুলনায় বিদ্যালয়ের পরিকাঠামো তৈরি করা যায়নি। শ্রেণীকক্ষের অভাব , খেলার মাঠের অভাব, পানীয় জল যথোপযুক্ত নয়। এতদসত্বেও আমরা  সর্বদা চেষ্টা করি ছাত্রছাত্রীদের যথাযত পাঠ দান করার। এই বিদালয়টিকে আদর্শ বিদ্যালয় গড়ে তোলার জন্য সর্বদা সচেষ্ট থাকব।