
বঙ্গ প্রসিদ্ধ কবি নজরুল ইসলাম এর জন্মস্থান চুরুলিয়ার পার্শ্ববর্তী গ্রাম মধুডাঙা। এই গ্রামে স্বাধীনতার পরবর্তী সময়ে শিশুদের পড়াশোনার কোনো বিদ্যালয় ছিলনা। শিশুদের যেতে হতো চুরুলিয়া গ্রামে। গ্রামের কিছু শিক্ষানুরাগী মানুষ অনুভব করেন গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা। গ্রামের বিশিষ্ট ব্যক্তি রামচন্দ্র মাজির পুত্রগণ নকুল চন্দ্র মাজি, জয়দেব মাজি, বিজয় মাজি, এবং সহদেব মাজির পুত্র প্রভাকর মাজি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে জমি দান করেন। প্রথমে দোচালা ঘর বানিয়ে শুরু হয় পঠনপাঠন। এরপর বিশিষ্ট ব্যাক্তিদের সহায়তায় সরকারি অনুমোদন পায় ১৯৫৫ সালের ৬ ই আগস্ট। নামকরণ হয় মধুডাঙা নজরুল মানিক সুকান্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। তারপর থেকে ধীরে ধীরে সরকারি সাহায্যে বিদ্যালয় ভবনটি নির্মাণ হয়।