

এই বিদ্যালয় আমাদের তথা এই এলাকার মানুষের স্বপ্নের প্রতিষ্ঠান। বিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতিতে আমি খুশি হলেও তৃপ্ত নই। একে এই অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার শপথ নিয়ে আমরা একটি ‘দল’ হিসেবে কাজ করে চলেছি। বিদ্যালয়ের পঠন-পাঠনের মানকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলস। আমরা ‘Team Work’ এ বিশ্বাসী। ‘Team Work’ means more ’We’, less ‘me’ এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ আমাদের অমূল্য সম্পদ-তাদের সর্বাঙ্গীন কল্যানমুখী বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।