Rules & Regulations

ছাত্র-ছাত্রী কতৃক অবশ্য পালনীয় আচরণবিধি

১) প্রতি ছাত্র-ছাত্রীর কাছে তার বিদ্যালয় গর্ব, মর্যদা ও সম্মানের আধার। বিদ্যালয়ের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও নিষ্ঠাবান থাকা বাঞ্ছনীয়।মনে রাখতে হবে বিদ্যালয় একটি পবিত্র পীঠস্থান, যেখানে বিদ্যার্জনে আমরা সকলেই ব্রতী। একারনে বিদ্যালয়ে শ্রেণীকক্ষ, প্রাঙ্গণ এবং সার্বিক পরিবেশের পরিচ্ছন্নতা তথা সৌন্দর্যরক্ষার দায়িত্ব সকলেরই। কাগজের টুকরো , পেন্সিল কাটার অংশ, টিফিন ব্যবহৃত প্যাকেটসহ অন্যান্য বর্জ্য পদার্থ নিজ নিজ শ্রেণীতে নির্দিষ্ট ডাস্টবিনে নিক্ষেপ বাধ্যতামূলক।

২) বিদ্যালয় ডায়েরীসহ বিদ্যালয়ের নির্দিষ্ট পোষাক ও পরিচিতি কার্ড পরিহিত রুপে নিয়মিত বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক। কার্যকর দিনের শতকরা ৭০ভাগ উপস্থিতি না থাকলে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষাতে বসতে দেওয়া হবে না।

৩) অনিবার্যকারণ ছাড়া অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুর করা যাবে না।

৪) প্রার্থনা সভাতে সকলের উপস্থিতি বাধ্যতামূলক এবং প্রার্থনা চলাকালীন অঙ্গ-প্রত্যঙ্গের সঞ্চালন ও বিরুপ আচরণ প্রকাশ কঠোরভাবে নিষিদ্ধ। কারণ, এটি জাতীয় মর্যদা হানিকর।

৫) বিদ্যালয় চলাকালীন ও টিফিনের সময়েও বিদ্যালয়ের চৌহদ্দির বাইরে যাওয়া নিষিদ্ধ।

৬) শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ ও উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

৭) মোবাইল ফোন সহ যাবতীয় ডিজিটাল গেজেট বিদ্যালয় পরিসরে সম্পূর্ন নিষিদ্ধ।

৮) লোগো ও আইডেন্টিটি কার্ড সকল ছাত্র-ছাত্রীর জন্য অবশ্যক।

৯) বিদ্যালয়ে আসবাবপত্র বা কোনো সম্পদের ইচ্ছাকৃত ক্ষতিসাধন করলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর অভিভাবককে তার ক্ষতিপূরন দিতে হবে।

১০) বিদ্যালয়ে অবস্থানকালে কোনো ছাত্র-ছাত্রী শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনার সম্মুখীন হলে তার দায়িত্ব যথাশীঘ্র সম্ভব অভিভাবককে গ্রহন করতে হবে।