
সেই সময়ে এই এলাকায় কোনও বিদ্যালয় ছিল না।এলাকার ছেলেমেয়েদের বিদ্যার্জনের সুবিধার জন্য কোনপাকুরী এলাকার মহাম্মদ খতিবউদ্দিন, মকিমউদ্দিন মহাম্মদ ওরফে নজরুল হক, কাজিরুল হক, মতেবউদ্দিন মহাম্মদ, বাচ্চামদ্দিন মহাম্মদ, মহসেন আলি, বিষ্ণু দেবসিংহ, গিরীশচন্দ্র দেবসিংহ, হরিপদ দেবসিংহ, মাধবচন্দ্র দেবসিংহ, যাদবচন্দ্র দেবসিংহ, জিতেন্দ্রনাথ দেবসিংহ,পূর্ণেশ্বরী দেবসিংহ, জগন্নাথ দেবসিংহ, ইত্যাদি ব্যক্তিগণের জমিদান ও প্রমীলা কর, প্রফুল্ল কুমার রায়, বিপিন্দ্র মালাকার, নির্মলা সিংহ, অনিলচন্দ্র চক্রবর্তী, শৈলেশচন্দ্র সেন, সুধারাণী সিংহ, ইত্যাদি ব্যক্তিগণের অর্থানুকূল্যে ও নগেন্দ্রনাথ সিংহ, প্রশান্ত কুমার সিংহ, লক্ষ্মীনারায়ণ দেববর্মন, শুকারু রায়, বিলাসচন্দ্র দাস, খতিবউদ্দিন আহমেদ, তবিদ আলি আহম্মেদ, জগন্নাথ দেবসিংহ, ইত্যাদি ব্যক্তিগণের প্রচেষ্টায় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়।সেই তার পথ চলা শুরু।তারপর জুনিয়ার হাই থেকে বর্তমানে উচ্চমাধ্যমিক স্কুলে উন্নীত।ছাত্র সংখ্যা প্রায় ১০০০ জনের কাছাকাছি।