
ইন্দ্রনাথ রাজেন্দ্রনাথ চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়টি কোচবিহার জেলার সদর মহকুমার পুন্ডিবাড়ী গ্রামপঞ্চায়েতের অধীনে বাঁশদহ নতিবাড়ী গ্রামে ১৯৬৭ ইং সালে অনুমোদন লাভ করে । স্বর্গীয় ইন্দ্রনাথ শীলশর্মা ও স্বর্গীয় রাজেন্দ্রনাথ শীলশর্মা আর্থিক সহযোগিতা ও ভূমি দান করেন । মাননীয় রমেন্দ্র চন্দ্র বিশ্বাস ও চিররঞ্জন গুহ নামে এই দুই জন শিক্ষক অনেক সমস্যা মোকাবিলা করে গুটিকয় ছাত্র / ছাত্রী নিয়ে বিদ্যালয় শুরু করেন । দীর্ঘদিন পর সেইসব সমস্যা কাটিয়ে বিদ্যালয়টি এখন মাথা তুলে দাড়িয়েছে । বর্তমান ২০২০ ইং শিক্ষাবর্ষে ২৫৭ জন শিক্ষার্থী বিদ্যালয়ে পাঠরত এবং ৬ জন শিক্ষক ও ১ জন শিক্ষিকা বিদ্যালয়ে কর্মরত । শিক্ষক শিক্ষিকা গণ পাঠদানের পাশাপাশি খেলাধুলা ,শরীরচর্চা ,অঙ্কন ,বিদ্যালয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার শিক্ষা দিয়ে থাকেন ।ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয় জেলা ও রাজ্য স্তরে সুনামের সাথে সফলতা লাভ করে থাকে । রাজ্য স্তরে ২জন প্রতিযোগী ১ম স্থান অধিকারের কৃতিত্ব লাভ করেছে।বিদ্যালয়টি ২০১৫-২০১৬ সালে 'নির্মল বিদ্যালয় পুরস্কার ' ও ২০১৬ সালে 'শিশুমিত্র পুরস্কার 'সম্মানে ভূষিত হয় । নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে পরম তৃপ্তিতে শিশুগণ মিড্ - ডে - মিল গ্রহণ করে বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি করে বিদ্যালয়ছুট বন্ধ করেছে । আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধিতে আমরা শিক্ষকগণ সর্বদা বদ্ধপরিকর ।