
আমাদের বিদ্যালয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে পঠন পাঠন হয় । বিদ্যালয় চত্বরের চারদিক প্রাচীর দিয়ে ঘেরা । বিদ্যালয়ের প্রাঙ্গনে ছায়াদানকারী পাঁচটি বড়ো বড়ো বৃক্ষ , সুন্দর ফুল বাগান , শিশুদের খেলার দোলনা ,বৃক্ষ তলে বসার পাকা আসন ও মাঠের মাঝখান দিয়ে যাতায়াতের জন্য কংক্রিটের পাকা রাস্তা আছে । তাছাড়া বিদ্যালয়ের বারান্দার দেওয়ালে আঁকা অসংখ্য রঙিন ছবি বিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে ।