History

দক্ষিণ দিনাজপুর জেলার শেষপ্রান্তে অবস্থিত কুশমন্ডি ব্লকের তপশিলী সম্প্রদায় অধ্যুষিত পিছিয়ে পড়া কচড়া গ্রাম । শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় গ্রামের জনা কয়েক শিক্ষানুরাগী ব্যক্তি অনুভব করেন যে গ্রামে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনার প্রয়োজনীয়তা রয়েছে । সেই মোতাবেক প্রত্যেকে সহযোগীতা এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেন । কয়েকজন বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন, এরা হলেন—

  1. ৺ শ্রী চন্দ্রমোহন প্রধান
  2. ৺ শ্রী পূর্ণচন্দ্র সরকার
  3.  ৺ শ্রী প্রাণকুমার মন্ডল
  4. ৺ শ্রী নরেশচন্দ্র সরকার এবং
  5. ৺ শ্রী সুতানু চন্দ্র সরকার

মোট জমির পরিমাণ 2.2 একর ।

গ্রামের প্রত্যেকের সহযোগিতায় ইটের দেওয়াল এবং টিনের ছাউনি দিয়ে প্রথম বিদ্যালয় কক্ষ স্থাপিত হয় । এই বিদ্যালয় শিক্ষা দপ্তরের অনুমোদন পায় 1959 সালে । বর্তমানে এই স্কুলে 5 টি পাকা শ্রেণিকক্ষ, ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার, রান্নাঘর এবং বাগান রয়েছে । সবুজে ঘেরা পরিবেশে মানুষের মন ছুয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠান – কচড়া প্রাথমিক বিদ্যালয় ।