
কচড়া প্রাথমিক বিদ্যালয় একটি সরকারি কো-এড (ছাত্রছাত্রী উভয়ের জন্য) বিদ্যালয় ।
এই বিদ্যালয়ে বর্তমানে 5 টি শ্রেণিকক্ষ, একটি অফিসঘর, একটি রান্নাঘর এবং ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় অবস্থিত । ছাত্রছাত্রীদের জন্য লাইব্রেরির সুবিধা আছে । প্রতি শনিবার আগ্রহী ছেলেমেয়েদের বই দেওয়া হয় এবং আগের বই ফেরত নেওয়া হয় ।
এছাড়া স্কুল প্রাঙ্গন ছাত্র-ছাত্রীদের খেলার জন্য যথেষ্ট বড়, এমনকি তারা খেলাধুলার জন্য আমাদের স্কুল-সংলগ্ন কচড়া উচ্চবিদ্যালয়ের খেলার মাঠও সহজেই ব্যবহার করতে পারে ।
স্কুলের মধ্যে অনেকরকম ফুল ও ফলের গাছ আছে । এর মধ্যে অন্যতম হল - আম, কাঁঠাল, জলপাই, তেঁতুল, কৃষ্ণচূড়া, মেহগনি, কলা, পেয়ারা পেঁপে ইত্যাদি । এছাড়া বাগানের মধ্যে অনেকসময় শাকসব্জি চাষ করা হয় ।