
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত নওদা চক্রের অধীন 18 নং রামনগর প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পূর্বে জমিটি ছিল স্বর্গীয় কার্ত্তিক চন্দ্র মণ্ডল মহাশয়ের। তার পূর্বে এই জমির মালিক ছিলেন তাঁর পিতা স্বর্গীয় বটকৃষ্ণ মন্ডল মহাশয়ের। ভূমির তথ্যঃ - সাং - রামনগর, পোঃ - সব্দরনগর, থানা - নওদা, জেলা - মুর্শিদাবাদ, মৌজা - বুন্দাইনগর, জে. এল. নং- 16, দাগ নং - 481, পরিমান- 22 শতক (886.93 বর্গমিটার)। গ্রামের মানুষের শিক্ষাব্যবস্থার উদ্দেশ্যে দাতা স্বপন কুমার মন্ডল 1962 সালে মুর্শিদাবাদ জেলা স্কুল বোর্ডকে উক্ত সম্পত্তি হস্তান্তর করেন।স্কুল বোর্ড গ্রামবাসীর সহযোগীতায় একটি অস্থায়ি স্কুল ঘর তৈরী করে দুই জন শিক্ষক নিয়োগ করেন এবং শিক্ষাদানের কাজ চলতে থাকে। পরবর্তী সময়ে স্কুল বোর্ড সর্বশিক্ষা অভিযানের সহায়তায় School Building নির্মাণের জন্য প্রায় 250000/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অনুমোদন করেন। ফলস্বরূপ, দ্বিতল সহ চারটি শ্রেণীকক্ষ নির্মাণ হয়। গ্রামবাসীদের ছেলে-মেয়েদের শিক্ষাদানের সমস্যা দূর হয়। যার ফলে আজও গ্রামবাসীরা শিক্ষা বিস্তারে সহযোগীতা করে চলেছেন। যিনি নিজের স্বার্থ ত্যাগ করে গ্রামবাসীর ছেলে-মেয়েদের শিক্ষার উদ্দেশ্যে সরকারকে জমি হস্তান্তর করে রামনগর প্রাথমিক বিদ্যালয় স্থাপনে সহায়তা করেছেন, সেই মহান দাতা স্বর্গীয় শ্রী স্বপন কুমার মণ্ডল মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।