
রামনগর প্রাথমিক বিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নওদা থানার অধীন রামনগর গ্রামের পশ্চিম প্রান্তে ২২ শতক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের উত্তরদিকে পশ্চিম থেকে পূর্ব বরাবর একটি গ্রামীন সরকারী রাস্তা গিয়েছে। দক্ষিণ দিকে একটি বাঁশ বাগানের অবস্থান। দক্ষিণ-পূর্ব কোণে এই সম্পত্তির উপর একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং উত্তর-পূর্ব কোণে একটি কুড়ুই গাছ রয়েছে। আর উত্তর-পশ্চিম কোণে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। বিদ্যালয়ের উত্তর দিকে যে পশ্চিম পূর্ব বরাবর যে গ্রামীন সরকারী রাস্তা রয়েছে তার উভয় পার্শ্বে নয়নজলি রয়েছে, যেন বর্ষায় জল জমতে না পারে। রাস্তার দক্ষিণ দিকে নয়নজলির উপরে একটি ছোট্ট ব্রিজ তৈরী করে বিদ্যালয়ে প্রবেশের পথ তৈরী করা হয়েছে। বিদ্যালয়ের সামনে মিড ডে মিলের রান্না ঘর রয়েছে। তার সামনে রয়েছে শিক্ষার্থীদের খেলা করার মাঠ ও প্রাতঃ পার্থনার জায়গা।