History

52 নম্বর দক্ষিণ গরীবপুর প্রাথমিক বিদ্যালয় ১৯৬৬ সালে স্থাপিত হয়। একদা এই স্কুলটিতে ছিল টালির ঘর। এখন আর সেই টালির ঘর নেই। সেখানে গড়ে উঠেছে বড় বড় কংক্রিটের ঘর। বিদ্যালয় চত্বরের ভিতর ছোট্ট পাকুড় গাছের চারা দুটি আজ সুবিশাল বৃক্ষে রূপান্তরিত হয়েছে। গোটা বিদ্যালয়টিকে তার ছায়া দিয়ে আগলে রেখেছে।প্রাচীরের চারিধারে ছোট ছোট গাছগুলি আজ অনেক বড় হয়ে গেছে। ছায়া সুনিবিড় এই বিদ্যালয় প্রাঙ্গন সব সময় পাখির কলকাকলিতে মুখরিত। এ যেন এক অনবদ্য সুন্দর পরিবেশ।