
সুবৃহৎ দুটি পাকুড় গাছের ছায়ায় সর্বদা পাখির কলকাকলিতে মুখরিত এই বিদ্যালয় ভবন। এ যেন এক শান্তির নীড়। এই বিদ্যালয়ের পরিবেশ মনে করিয়ে দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথা। তাই আমরা সর্বদা গর্বিত ও আনন্দিত এই বিদ্যালয়ের পরিবেশ নিয়ে।