History

Kashimnagar Bablabona Junior High School is a Government of West Bengal administered and recognised Junior High School situated at Raninagar-I Development Block & CLRC-Raninagar-I, Goas, Murshidabad. Though we do not have a rich heritage already in our lot, but to speak the truth we, the TWO Teachers always try to cater the needs of our marginalized but devoted pupils to our best. From Two-Rooms we are now Two-Storied having enough rooms. We are Growing Fast.

আমরা যাত্রা শুরু করেছিলাম ২০১১ সালে। শ্রী রাধা গোবিন্দ দাস ছিলেন প্রথম ভারপ্রাপ্ত শিক্ষক । তিনি শুরু করেছিলেন ফাঁকা মাঠে প্রথম ক্লাস। দু'জন শিক্ষার্থী, দুটো চেয়ার, একটি টেবিল। বালি ভর্তি ফাঁকা মাঠ। কোন ক্লাস রুম ছিলনা। তিনি দুটো রুম রেখে অবসর নিলেন। আজ ০৭ টি রুম নিয়ে স্বগর্বে দাড়িয়ে ।

২০১৩ সালে নতুন দুজন শিক্ষক যোগদান করার ফলে নতুন ভার প্রাপ্ত হলে শ্রী হিমাংশু বালা (HIMANGSHU BALA), (English, H/P.G).: [২০১৩-২০১৮ ] । তারপর অপর শিক্ষক Shri Soumitra Mondal, (Geography-Pass) বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক। (২০১৮---) আমরা ২০১৩ সাল থেকে ব্লকের কন্যাশ্রী দিবসে আমাদের ডালি নিয়ে হাজির হই। পর পর ০৩ বছর আমরা সেরা হই। ব্লকের সকল স্কুলের মধ্যে আমাদের স্কুল প্রথম কান্যাশ্রী যোদ্ধা পুরস্কার পায়। All India Radio, Murshidabad Channel আমাদের যোদ্ধাদের শ্রুতি নাটক প্রথম সম্প্রচার হয়। যেটি এই ব্লকের মধ্যে প্রথম।

একসময় এলাকাবাসীরা বলতেন যে আমাদের শিক্ষার্থীদের "ক‍্যাসেট" মাঝপথে বন্ধ হয়ে যায়। আসলে আমাদের শিক্ষার্থীর পিছিয়ে পরা সমাজের এবং অন্চলের। সেদিন ই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। একনাগাড়ে দেড়বছর অনুশীলন করে পরপর তিন বছর আমাদের ব্লকেরর স্বাধীনতা দিবস উদযাপন, কন‍্যাশ্রী দিবস পালন, AIR Murshidabad এ আমাদের শ্রুতিনাটক প্রচার, ব্লকের প্রথম "কন্যাশ্রী যোদ্ধা" সব ই আমাদের দখলে।

আমরা করবই জয়। আমাদের স্বপ্ন দেখার দুঃসাহস আছে, আমরা শ্রেষ্ঠ হওয়ার জন্য লড়ে যাই।