

বিদ্যালয়ের শুরু থেকেই একটি নির্দিষ্ট পোশাক বিধি ছিল। সেটি এরকম।সাদা-কালোর সমন্বয়ে তৈরী। প্যান্ট কালো রঙের। জামা সাদা রঙের সঙ্গে সামনে কালো রঙের stripe দেওয়া। টাই হবে আকাশী নীল রঙের। হাতা এবং কলার কালো রঙের। কালো রঙের জুতো বা নিজস্ব চপ্পল। শনিবার বাদে বাকি সকল কর্মদিবসে পোশাকবিধি মানা প্রয়োজনীয় কর্তব্য। সবাই সেটি মেনে চলে। ঐক্যমতের ভিত্তিতে শিক্ষকদের ও পোশাক বিধি আনার চেষ্টা চলছে। এক্ষেত্রে কোন ভিন্নমত আসেনি কোন শিক্ষকের পক্ষ থেকে।