History

স্বর্গীয় লক্ষ্ণণচন্দ্র ঘোষের  ঐকান্তিক আগ্রহ ও সুযোগ্য নেতৃত্বে ১৯৬১ সালের ৬ ফেব্রুয়ারি  প্রতিষ্ঠিত হয়  কীর্তিপুর নবীন চন্দ্র হাইস্কুল। স্বর্গীয় লক্ষ্মণ চন্দ্র ঘোষ এবং তাঁর জ্ঞাতিবর্গ  যে ১০বিঘা জমি দান করেন সেই জমিতেই  প্রতিষ্ঠিত এই বিদ্যালয়। সেই সময় নানাভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলে  শিক্ষা প্রসারের লক্ষ্যে কীর্তিপুর হাই স্কুল প্রতিষ্ঠায় লক্ষ্মণ বাবুর সঙ্গে এগিয়ে আসেন  কীর্তিপুরের 'কর্মযোগী যুবগোষ্ঠী' র  সদস্য গণ ।  সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন জীবেন্দ্রনাথ ঘোষ,অমৃতলাল ঘোষ, শৈলেন্দ্রনাথ  ঘোষ, শম্ভুনাথ ঘোষ,ভদ্রেশ্বর ঘোষ, সন্ন্যাসী ঘোষ প্রমুখ । এছাড়া অর্থ দিয়ে এবং বিদ্যালয়ের নামকরণ বিষয়ে সক্রিয়  সহযোগিতা করেছিলেন স্বর্গীয় লক্ষ্মণ চন্দ্র ঘোষের পিসিমা।