
Here in the lap of nature and amongst the multitude of trees situated our Pestigious institution as a crown to the Hamlet Kirtipur.In its journey it has encountered a lot of hurdles,Through rough and smooth alleys of time it has elevated its stature and magnanimity .At the entrance a gothic structure will fill your mind with a sense of awe.A wonderful garden at the left side would soothe everyone's eyes.The shed for protecting cycle ,arsenic free tubewells,clod water drinking tanks are inseperable part of its existence.It reflects that we try to cater to the beneficieries of education in every possible way.but we are not satisfiend .We are trying our best to cater the best opportunities in near Future.Eco Club of the school is engaged with close vigil for the improvement of the environment within and outside the campus.The ornate labs, smart boards, digital classroom,Spacious and enriched library are our efforts to serve the learners with the bet of opportunities.Kannyashree Club is also in our campus for the needs of budding girls into womanhood.
ষড়ঋতুর শ্যামল -স্বর্ণালী উপহারে সজ্জিত কৃষিখেত, আম বনানী ও তাল -শিরীষের ছায়াঘেরা পথের ধারে ছয় দশক ধরে মানবসম্পদের উন্নয়ন ঘটিয়ে চলেছে কীর্তিপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রবেশদ্বারে পা রাখা মাত্রই চোখে পড়ে সবুজ ঘাসের গালিচা বিছানো আঙিনায় বকুল ও অন্যান্য গাছেদের সমাবেশ । এর সাথে সবার মনকে পুলকিত করে, রাঙিয়ে তোলে 'ইকো ক্লাব '- এর তত্ত্বাবধানে থাকা রেলিংঘেরা ' কুসুমকানন '-এ রংবেরঙের মরশুমি ফুল। বিদ্যালয়ের এই নির্মল প্রাঙ্গণে স্থাপিত আছে বিদ্যালয় প্রতিষ্ঠাতার আবক্ষ অবয়ব। আর আছে আর্সেনিকমুক্ত জলের কল, ঠাণ্ডা জলের প্লান্ট ও সাইকেল শেড।