
অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাইস্কুল ১৯৬৯ সালের ২ রা জানুযারী, জন্মলাভ করে । এতদাঞ্চলের মধ্যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সাহায্যে বিদ্যালয়ে প্রোজেক্টরের মাধ্যমে সর্বশ্রেণীতে সর্ব বিষয়ে কম্পিউটার এইডেড লার্নিং(ক্যাল)-এর ব্যবস্থা করা হয়েছে। এতে ছাত্র-ছাত্রীরা হাতে কলমে ও বিনোদনের মাধ্যমে শিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে ও তাদের কাছে শিক্ষা অর্জন আকর্ষণীয় হয়ে উঠেছে ।
একই সঙ্গে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে বিগত বছরগুলিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা, খেলাধূলা ও নাট্যচর্চায় বিশেষ স্থান অধিকার করেছে। গত শিক্ষাবর্ষে বিদ্যালয়ে ফুটবল টিম মাহীন্দ্রা কাপ ফুটবলে ভারত সেরার কৃতিত্ব অর্জন করেছে, এছাড়াও গোলপার্ক রামকৃষ্ণ মিশন আয়োজিত রাজ্যস্তরের নাট্য প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গে প্রথম স্থান পেয়েছে। এ বছর স্কুল তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নির্মল বিদ্যালয় পুরষ্কার ও শিশুমিত্র পুরষ্কার অর্জন করে জেলার মুখ উজ্বল করেছে। শিক্ষা,সংস্কৃতির জন্য জেলা স্তর থেকে যামিনী রায় পুরস্কারে সন্মানিত হয়েছে ২০১৩ সালে। এর পাশাপাশি বিদ্যালয়ের মাধ্যমিকের ফলাফল যথেষ্ট ভালো। (৬টি স্টার সহ সর্বোচ্চ ৫৯২, ২০১৩,সালে,৬২২,২০১৪,৬১৩ ,২০১৫ সালে)। বিদ্যালয়ের একটি নিজস্ব ব্যান্ড টিম স্থাপন করা হয়েছে, যাতে ছাত্র-ছাত্রীরা তাদের অংশগ্রহণের মাধ্যমে শৃঙ্খলাবোধ ইত্যাদি শিক্ষা অর্জন করছে। ২০১৫ রাজ্য কলা উত্সবে বিদ্যালয় নাটকে প্রথম স্থান পেয়েছে।
প্রধান শিক্ষক মহাশয়ের নেতৃত্বাধীন শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর নিরলস প্রচেষ্টায় বিদ্যালয় ধীরে ধীরে উত্কষর্তার শিখরে আরোহন করছে। অচিরেই এই বিদ্যালয় উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে ; (কলা ও বিজ্ঞান বিভাগ)।
সেলাই বিভাগে বৃওি শিক্ষার (Vocational Education) ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই যথেষ্ট সংখ্যক ছাত্র-ছাত্রী উত্সাহের সঙ্গে হাতে কলমে বৃওি শিক্ষা গ্রহন করে সরকারী সার্টিফিকেট পেয়েছে এবং শিক্ষার মাধ্যমে তারা তাদের জীবিকা অর্জনের পথ পেয়ছে।
অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুল(উঃ মাঃ), অভিভাবকদের আশা-আকাঙক্ষার যোগ্য হয়ে ওঠার জন্য সার্বিক প্রচেষ্টা শুরু করেছে।আপনাদের প্রীতি ও শুভেচছা বিদ্যালয়ের চলার পথে পাথেয় হয়ে উঠুক এটাই কামনা।