History

সম্মিলনী প্রাথমিক বিদ্যালয় ইছাপুর চক্রের অন্তর্গত ইছাপুর আনন্দমঠ বি-ব্লকে অবস্থিত একটি সরকার অনুমোদিত বিদ্যালয়। এটি ১৯৬৬ সালে প্রথম স্থাপিত হয়েছিল। তখন বিদ্যালয়টির পঠন-পাঠন হত ইছাপুর আনন্দমঠ সম্মিলনী ক্লাবে। পরবর্তী সময়ে বিদ্যালয়টি ১/৮/১৯৭৪ সালে সরকার অনুমোদন পায় তখন সম্মিলনী প্রাথমিক বিদ্যালয় স্থানান্তরিত হয়ে ইছাপুর আনন্দমঠ বালিকা বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে চলে আসে । সরকারি অনুমোদন পাওয়ার পর যারা শিক্ষক হিসেবে যুক্ত হয়েছিলেন তারা হলেন স্বর্গীয় শ্যামলী মজুমদার, অর্চনা হোম চৌধুরী, পূরবী সরকার , রঞ্জু গোস্বামী, রেখা মজুমদার , শিখা সিংহ । এনারা সকলেই এখন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। পরবর্তী সময়ে বিদ্যালয়ে শিক্ষকতার জন্য নিযুক্ত হয়েছিলেন শ্রী অনাদি ঘোষ, শ্রী শিবাজী দে ও শ্রীমতি ত্রিসন্ধ্যা রায় সমাদ্দার। তাঁরা কিছুদিন শিক্ষকতা করার পর অন্যত্র বদলি হয়ে যান ।বর্তমানে সম্মিলনী প্রাথমিক বিদ্যালয় যারা শিক্ষকতা কাজে নিযুক্ত আছেন তারা হলেন-- শ্রীমতি অনিমা সিংহ (সহ শিক্ষিকা), শ্রীমতি বর্ণালী চৌধুরী(সহ শিক্ষিকা), শ্রীমতি লক্ষী জয়ন্তী সাধুখাঁ(সহ শিক্ষিকা), শ্রী সঞ্জয় কর্মকার(সহ শিক্ষিক), শ্রীমতি শিপ্রা দাস (প্রধান শিক্ষিকা), শ্রীমতি ঝুমকি দে(পার্শ্ব শিক্ষিকা), শ্রীমতি পল্লবী মারিক দাস(সহ শিক্ষিকা),নিবেদিতা মন্ডল(সহ শিক্ষিকা), শ্রীমতি কস্তুরী বসু(সহ শিক্ষিকা)।