Rules & Regulations

সম্মেলনী প্রাথমিক বিদ্যালয়

নিয়মাবলী

 এতদ্বারা সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা দের জানানো যাচ্ছে যে বিদ্যালয়ের পঠন পাঠন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ও নিরাপত্তার খাতিরে বিদ্যালয় শুরুর আধঘন্টা আগে প্রার্থণা শুরুর পরে এবং টিফিনের সময় ছাত্রছাত্রীরা ছাড়া আর অন্য কেউ শ্রেণীকক্ষে প্রবেশ করবেন না।

একই সাথে জানানো হচ্ছে যে টিফিনের সময় বিদ্যালয় এর কোন ছাত্র-ছাত্রী কে নিয়ে বিদ্যালয় এর বাইরে যাওয়া যাবে না খুব প্রয়োজন হলে অভিভাবক বা অভিভাবিকা এসে প্রধান শিক্ষিকা র অনুমতি নিয়ে তবে নিয়ে যেতে পারবেন।