
আমাদের এই বিদ্যালয়টি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর ধাপে ধাপে সরকারিভাবে অনুমোদন লাভ করে। প্রথমে 2 Class জুনিয়র স্কুল (vide memo no. 11939/G, dt. 10/12/1974) , তারপর 4 Class জুনিয়র হাইস্কুল (vide memo no. S/298, dt. 30/05/1981) , তারপর X Class সেকেন্ডারি স্কুল {vide memo no.S/Recog/2000/535(1--7)} এবং শেষে XII Class হায়ার সেকেন্ডারি স্কুল (vide memo no. DS(A)SD/0760/Recog/2012 dt. 24/08/2012) . আমাদের বিদ্যালয়টি আরামবাগ সরকারি বাস ডিপো থেকে মাত্র 7(সাত) কিমি দক্ষিণে আরামবাগ--বন্দর বাস রাস্তা সংলগ্ন , আরামবাগ ব্লকের অন্তর্গত সালেপুর গ্রামে অবস্থিত। এই গ্রামেই জন্মগ্রহণ করেন রাজ্যের তথ্য প্রযুক্তি ও কারিগরী শিক্ষা দপ্তরের প্রাক্তন মন্ত্রী , তথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় । উনি আমাদের এই বিদ্যালয়ে বেশ কয়েকবার এসেছেন এবং বিদ্যালয়কে স্বহস্তে লেখা একটি শংসাপত্রও প্রদান করেছেন। বিদ্যালয় হলো মন্দির। এর পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রদত্ত শংসাপত্র টি Gallery তে দেওয়া হল।