আমাদের এই বিদ্যালয়টি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর ধাপে ধাপে সরকারিভাবে অনুমোদন লাভ করে। প্রথমে 2 Class জুনিয়র স্কুল (vide memo no. 11939/G, dt. 10/12/1974) , তার
Academic Excellence - 2025
Empowering minds to achieve unparalleled academic excellence.
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
HIGHER SECONDARY -
Above 90%
Above 75%
Above 60%
PASS OUT
TOTAL STUDENTS
MADHYAMIK -
-
HOI Message
আমাদের এই সালেপুর এস্ এস্ বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক (Co-Ed.) বিদ্যালয়টি দ্বারকেশ্বর নদের অববাহিকা অঞ্চলে মনোরম প্রাকৃতিক পরিবেশে আরামবাগ বিজয়মোদক বাসটার্মিনাস থেকে মাত্র ৭(সাত)কিলোমিটার দূরে সালেপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা স্বর্গীয় শিবশঙ্কর কুন্ডু মহাশয় ছিলেন নিকটবর্তী বড়ো ডোঙ্গল রমানাথ হাইস্কুলের প্রধান শিক্ষক। বিদ্যালয়টি প্রাচীর পরিবেষ্ঠিত U – Shaped দ্বিতল বিল্ডিং বিশিষ্ট। প্রাচীর অভ্যন্তরে একটি ছোট খেলার মাঠ আছে। ছোট বড়ো করে মোট ৩২টি কক্ষ আছে। তার মধ্যে একটি Gourhati CLRC এবং একটি সালেপুর গ্রামীণ ডাকঘর বাদে ২৬ টি শ্রেণিকক্ষ হিসাবে ব্যবহৃত হয়। বর্তমানে , ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬৩৮ এবং শিক্ষক , শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সংখ্যা ২১ জন। শিক্ষাকর্মী মাত্র দু –জন , একজন করণিক ও একজন পিওন। ২০১০ সাল থেকে বিদ্যালয়ে মিড্ - ডে মিল চালু আছে। ছাত্রছাত্রীদের সর্বদা পুষ্টিকর খাবার দেওয়া হয়। পানীয় ব্যবহার্য্য জলের জন্য ট্যাপের ব্যবস্থা আছে। জ্বালানি গ্যাসে SHG দ্বারা রান্না করা হয়। কিন্তু রান্নাঘরে Fire – Extinguisher -এর ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীদের জন্য বরাদ্বকৃত সমস্ত সরকারী প্রকল্প সর্বদা যথাযথ রূপায়ণ করা হয়। ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য বিদ্যালয় সংলগ্ন একটি বড়ো সাইকেল স্ট্যান্ড আছে। বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক রেজাল্ট প্রতিবছরই ভালো হয়। পড়াশুনা খেলাধুলা ও Co – Curricular Activities -এর বিষয়ে শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের প্রতি সর্বদা সজাগ ও যত্নবান থাকেন। গ্রামের বিশিষ্ট দাতাগণ ছাত্রছাত্রীদের পড়াশুনা ও খেলাধুলা বিষয়ে উৎসাহিত করার জন্য বহুবিধ স্মৃতি পুরস্কার এর ব্যবস্থা রেখেছেন। বিদ্যালয়ে কোনো লাইব্রেরি নেই , তবে বিদ্যালয় সংলগ্ন একটি সরকারি লাইব্রেরি আছে নগেন্দ্র স্মৃতি পাঠাগার।