History

স্বাধীনতার পূর্ব থেকেই রিষড়া গ্রাম পঞ্চায়েত এলাকার অধিবাসীগণ একটি উচ্চ বিদ্যালয়ের অভাব অনুভব করেছিলেন। অবশেষে, ১৯৬০ খ্রিস্টাব্দের ১ লা এপ্রিল স্থানীয় স্বর্গীয় শীতল চন্দ্র নাড়ু ও স্বর্গীয় মঙ্গলময় নাড়ু মহাশয়দ্বয়ের পৃষ্ঠপোষকতায় এবং অন্যান্য ব্যক্তিবর্গের উদ্যোগে বামুন আড়ি উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়।

রিষড়া গ্রাম পঞ্চায়েতের নিকট স্থাপিত বিদ্যালয়টি ১৯৬৩ খ্রিস্টাব্দে অষ্টম শ্রেণীতে, ১৯৮৪ খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়।

বিদ্যালয়ের প্রথম সভাপতি স্বর্গীয় বিনোদ বিহারী মল্লিক মহাশয়, প্রথম সম্পাদক স্বর্গীয় শীতল চন্দ্র  নাড়ু মহাশয়, প্রথম প্রধান শিক্ষক স্বর্গীয় প্রভাত কুমার হাজরা মহাশয়, দ্বিতীয় প্রধান শিক্ষক শ্রী উপেন্দ্রনাথ নাড়ু মহাশয় সহ পরবর্তী সকল প্রধান শিক্ষক মহাশয়গণের সুদক্ষ পরিচালনায়, বিভিন্ন সময়ে বিদ্যালয় পরিচালন সমিতির সকল সভাপতি, সম্পাদক ও সদস্যগণের, সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষকর্মীর এবং গ্রামবাসীদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয় নিরন্তর উন্নতি করে চলেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে তার প্রতিফলন দেখা যায়।

বর্তমানে বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরে কলা বিভাগ (Arts ) চালু আছে। বিদ্যালয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরী আছে যার দ্বারা ছাত্রছাত্রীরা নানাভাবে উপকৃত হয়ে থাকে।

বিদ্যালয়ে একটি আধুনিক কম্পিউটার রুম আছে, যেখানে তথ্য-প্রযুক্তি দ্বারা পঠন-পাঠনের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলছে।

শিক্ষার্থীদের শারীর শিক্ষার জন্য ক্রীড়া বিভাগ আছে। ফলে প্রতি বছর বেশকিছু ছাত্রছাত্রী জেলা ও রাজ্য স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে থাকে। তাছাড়া জাতীয় ও আন্তর্জাতিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনের ইতিহাস ইতিমধ্যে সৃষ্ট হয়ে আছে।

বিদ্যালয়ের ছাত্রীরা ব্লক ও মহকুমা সহ বিভিন্ন স্তরে কন্যাশ্রী প্রকল্পের প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ করে। এভিন্ন যুব সংসদ ও অন্যান্য প্রতিযোগিতাতেও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

বিদ্যালয় থেকে প্রতি বছর শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়। এছাড়াও বছরের বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের জন্য সহশিক্ষামূলক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

বিদ্যালয়ে অপ্রচলিত শক্তির অর্থাৎ সৌর শক্তির  সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করা হয় |