History

                         ১৯৫৭ সালের ১৬ই জানুয়ারীর এক শুভক্ষণে ’কৃষ্ণনগর জুনিয়র হাইস্কুল’ নামে বিদ্যালয়ের উদ্বোধন হয় ।  কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্হিত বিদ্যালয়ে টিনের ছাউনিযুক্ত ৩ টি কক্ষ – দুটি কক্ষ পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য এবং একটি অফিস কক্ষ নির্মাণ করে বিদ্যালয়ের পথ চলা শুরু ।তখন পঞ্চম শ্রেণীতে ৪০ জন ও ষষ্ঠ শ্রেণীতে ৫ জন ছাত্রছাত্রী ছিল । এরপর স্কুল অনুমোদনের জন্য জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের নিকট আবেদন করা হয় এবং ১৯৫৮ সালের ১লা এপ্রিল থেকে অনুমোদিত স্কুল হিসাবে(পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী) স্বীকৃতি লাভ করে (Vide D.I. of School (S.E.), Bankura, Memo No.:-805(S) dt. 21.03.1959) ১৯৬০ সালে DPI West Bengal’s Memo No.-10928 SC/S dt. 27.10.1960 অনুযায়ী এপ্রিল ১৯৬০ সাল থেকে বিদ্যালয়টি সপ্তম ও অষ্টম শ্রেণী সমন্বিত ’কৃষ্ণনগর জুনিয়র হাইস্কুল’ নামে অনুমোদিত হল । বিদ্যালয়টি ১৯৬৩ সালে West Bengal Board of Secondary Education এর Memo No.-2746/G dt. 05.02.1963 অনুযায়ী 01.01.63 থেকে X Class High School হিসাবে অনুমোদন লাভ করে । ১৯৬৩ সালের বোর্ডের পরীক্ষায় রোল হাইস্কুলের ছাত্র হিসাবে পরীক্ষা দেয় এবং ১৯৬৪ সালে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম বোর্ডর পরীক্ষায় বসে । পরে উচ্চমাধ্যমিক স্তরে উন্নীতকরনের জন্য Application করা হলে তা ১৯৯৯ সালে Inspection হয় এবং 01.07.1999 সালে বিদ্যালয়টি উচ্চমাধ্যমিক স্তরের পঠনপাঠনের অনুমোদন পায় (Vide W.B.C. of H.S.Edn Memo No. DS(A) SD/878/Recog/99)। বর্তমানে বিজ্ঞানবিভাগসহ  ১১ টি বিষয়ে পাঠদান চালু আছে ও ২০১৭ সাল থেকে উচ্চমাধ্যমিকস্তরে Computer Application বিষয় চালু করা হয়েছে অর্থাৎ মোট ১২ টি বিষয়ে উচ্চমাধ্যমিকস্তরে পঠনপাঠন চলছে।