যে সমস্ত ছাত্র ছাত্রী এবছর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ও ভর্তি হয়েছো, তারা আগামীকাল বেলা একটার সময় বিদ্যালয়ে নিম্নলিখিত ডকুমেন্টগুলো জমা দিয়ে যাবে।
১। ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স কপি যেখানে অ্যাকাউন্ট নম্বর লেখা আছে ।
২।ওটার উল্টোদিকে রেজিস্ট্রেশন এর জেরক্স।
৩। দ্বাদশ শ্রেণীতে ভর্তির রসিদ ।(আসল)
৪।ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স এর ফাঁকা জায়গায় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নম্বর ও ক্লাসের রোল নম্বর লিখে অনিত স্যারের কাছে জমা দিতে হবে।
বিষয়টি খুব জরুরী।
এর ফলে সরকারি অনুদানের টাকা পাওয়া যাবে। নির্দিষ্ট সময়ে এই তথ্যগুলি জমা না দিলে সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।