Notice / Assignment


...

ধনিচা হাইস্কুল (উঃ মাঃ)

চাকদহ, নদিয়া

          আগামী ১২ই ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার সরকারী নির্দেশ অনুযায়ী নবম, দশম (নতুন ও মাধ্যমিক পরীক্ষার্থীরা), একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন শুরু হবে। সকলে ১০টা ৪০ মিনিটের মধ্যে মাস্ক, স্যানিটাইজারের ছোট শিশি, জলের বোতল, টিফিন সহ বিদ্যালয়ে আসবে এবং নিম্নলিখিত নির্দেশাবলি মেনে চলবে:

১। বিদ্যালয়ে সবসময় মাস্ক পড়ে থাকতে হবে।

২। বিদ্যালয় চলাকালীন অভিভাবক-অভিভাবিকা ও অন্যকোনো ব্যক্তি স্কুলের ভিতর ঢুকতে পারবেন না।

৩। সবাইকে দূরত্ববিধি মেনে চলতে হবে ও ক্লাসে বসতে হবে। স্কুলের গেটে ভিড় করা চলবেনা ও স্কুল চলাকালীন বাইরে বেরোনো যাবে না।

৪। একে অন্যের বই, খাতা, ব্যাগ, জলের বোতল ধরবে না।

৫। টিফিন ও জল ভাগ করে খাওয়া যাবে না।

৬। যেখানে সেখানে থুথু ফেলা যাবে না।

৭। মারামারি ও হুটোপাটি করে খেলা যাবে না।

৮। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা অন্যান্য শারিরীক অসুস্থ্যতা থাকলে স্কুলে আসা যাবে না।

৯। খাওয়ার আগে হাত ভালোকরে সাবান দিয়ে ধুতে হবে।

১০। মাঝে মাঝে হাতে স্যানিটাইজার দিতে হবে।

১১। নাকে, মুখে হাত দেবে না।

১২। অপ্রয়োজনীয় জিনিস অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে।

 

                                                           ড. পার্থপ্রতিম চক্রবর্তী

                                                                প্রধানশিক্ষক

                                                         ধনিচা হাইস্কুল (উঃ মাঃ)

                                                                চাকদহ, নদিয়া