নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া চলছে।
সোম থেকে শনি, যেকোনো দিন বেলা 11টা থেকে বিদ্যালয়ে এসে ভর্তির আবেদনপত্র বিনামূল্যে সংগ্রহ করা যাবে। ভর্তির জন্য কোনো রকম টাকা লাগে না।
আবেদন পত্র সংগ্রহের সময় শিশুর জন্মের শংসা পত্র, আধার (যদি থাকে), তপশিলি জাতি বা উপজাতি হওয়ার শংসা পত্র(যদি থাকে), 2 টি পাসপোর্ট মাপের ছবি আনতে হবে।
ভর্তি প্রক্রিয়ার জন্য শুধুমাত্র নথি সমেত শিশুর অভিভাবক আসবেন। শিশুকে সাথে আনবেন না।