
১. সকল ছাত্রছাত্রীরা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে প্রবেশ করবে।
২. মর্নিং আসসেম্বলিতে সকলের অংশগ্রহন বাধ্যতামূলক।
৩. সকল ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকা দের যথাযথ সম্মান দেবে।
৪. প্রতিদিন বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক বা ইউনিফরম পরে বিদ্যালয়ে আস্তে হবে।
৫. খেলার পিরিয়ডে অকারনে ছুটোছুটি বা অন্য শ্রেণীকে বিরক্ত করা চলবে না।
৬. কোন দিন নির্দিষ্ট সময়ের আগে ছুটি প্রয়োজন হলে বা কোন দিন পড়ুয়া অনুপস্থিত থাকলে অভিভাবক বিদ্যালয়ে এসে নির্দিষ্ট কারন জানাবেন। অন্যথায় ছুটি মঞ্জুর হবে না।
৭. মিডডে মিল নির্দিষ্ট জায়গায় বসে খেতে হবে। খাওয়ার আগে হাত ধোওয়া বাধ্যতামূলক।
৮. জাতীয়পতাকা উত্তলনের দিনগুলিতে এবং অন্যান্য অনুষ্ঠানের দিনে সকল পড়ুয়ার উপস্থিতি কাম্য।