Notice / Assignment


...
অর্জুনি পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কে জানানো যাইতেছে যে আগামী 27-10-2021 তারিখ বুধবার ছেলেদের ক্ষেত্রে বেলা 11 টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ও মেয়েদের ক্ষেত্রে দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করা হইবেl
 
রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করিবার জন্য দুই কপি পাসপোর্ট সাইজ সাদাকালো ফোটো ও রেজিস্ট্রেশন ফিস 50 টাকা লাগিবেl
 
তাই বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কে অনুরোধ করা হচ্ছে তারা যেন উপরিউক্ত নির্দিষ্ট দিনে বিদ্যালয়ে এসে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে যায়l রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ না হইলে নবম শ্রেণী থেকে নাম বাদ দেওয়া হইবে l
 
বি: দ্রঃ - নবম শ্রেণীর রেজিস্ট্রেশান ফর্ম পুরণ এর সময় ছাত্রছাত্রী দের সাথে অভিভাবক (বাবা/মা) কে অবশ্যই বিদ্যালয়ে আসতে হবে এবং জন্ম সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র এর জেরক্স জমা দিতে হবে।
 
                        আদেশানুসারে
                        ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
          অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির


...
অর্জুনি পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কে জানানো যাইতেছে যে আগামী 26-11-2020 তারিখ বৃহস্পতিবার মেয়েদের ও 27-11-2020 তারিখ  শুক্রবার ছেলেদের - বেলা 11 টা থেকে দুপুর 3 টা পর্যন্ত  রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করা হইবেl
 
রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করিবার জন্য দুই কপি পাসপোর্ট সাইজ সাদাকালো ফোটো ও রেজিস্ট্রেশন ফিস 30 টাকা লাগিবেl
 
তাই বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কে অনুরোধ করা হচ্ছে তারা যেন উপরিউক্ত নির্দিষ্ট দিনে বিদ্যালয়ে এসে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে যায়l রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ না হইলে নবম শ্রেণী থেকে নাম বাদ দেওয়া হইবে l
 
বি: দ্রঃ - নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এর সময় ছাত্র ছাত্রীদের সঙ্গে অভিভাবককে সঙ্গে আসিতে হইবে এবং প্রয়োজনীয় কাগজ সঙ্গে আনতে পারেন (যদি প্রয়োজন মনে করেন)
 
                        আদেশানুসারে
                         প্রধান শিক্ষক
          অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির

...

  

***সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ***
অর্জুনি পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, যেই সমস্ত ছাত্র-ছাত্রী এই বৎসর অষ্টম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে পড়ছো এবং অন্য বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে আমাদের বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্ত্তি হয়েছো, সেই সমস্ত (Fresh) এককথায় 2020 শিক্ষাবর্ষে #নতুন নবম শ্রেণির# ছাত্রছাত্রীদের কে তোমাদের "সবুজ সাথী" প্রকল্পের #সাইকেল# আগামী 12.10.2020 তারিখ সোমবার বেলা 10:30 টার সময় বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিতরণ করা হবে l
      যারা গতবছর নবম শ্রেণীতে পড়ছিলে এবং এই বৎসরও নবম শ্রেণীতে পড়ছ (পুরোনো ছাত্র ছাত্রী) তারা সাইকেল পাবেনা l
 
        তাই বিদ্যালয়ের 2020 শিক্ষাবর্ষের নতুন নবম শ্রেণির ছাত্রছাত্রীদের কে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আগামী 12.10.2020 তারিখ সোমবার বেলা 10:30 টার সময় বিদ্যালয়ে এসে সবুজ সাথী প্রকল্পের সাইকেল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছেl
 
                           ধন্যবাদান্তে,
                         প্রধান শিক্ষক
            অর্জুনি পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির