Notice / Assignment


...

...

...

...




...

বিজ্ঞপ্তি

" বাংলার শিক্ষা জুনিয়র ক্লাসরুম "

এতদ্বারা সকল শিক্ষার্থী বৃন্দ কে জানানো যাচ্ছে যে,করোনা কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রী দের জন্য  চালু হচ্ছে  Z ২৪ ঘণ্টা নিউজ চ্যানেলের মাধ্যমে সরাসরি বাংলার শিক্ষা ক্লাস রুম।১৭ এপ্রিল থেকে সোম থেকে শনি বার প্রতিদিন  সকাল ১০ টা থেকে ১ ঘণ্টা বাংলার শিক্ষা ক্লাসরুম আয়োজিত হবে।ফোন করেও অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।নীচের লিঙ্কে বিশদে জানা যাবে।

Banglar Shiksha Jr. Class Room Link.👇👇

https://www.facebook.com/wetheteachers.in/videos/2691764111058221/

সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো,বাড়িতে থাক,সুস্থ্য থাক।

অনুমত্যনুসারে,

অংশুমান দাশ

১৬ ই এপ্রিল'২০২০

(ভারপ্রাপ্ত শিক্ষক)


...

বিজ্ঞপ্তি

"অভিভাবক/অভিভাবিকা দের মধ্যে চাল ও আলু বিতরণ।"

এতদ্বারা সকল শিক্ষার্থীর অভিভাবক-অভিভাবিকা বৃন্দ কে জানানো যাচ্ছে যে,করোনা কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দৈনন্দিন মধ্যাহ্ন ভোজন প্রকল্প থেকে প্রতি শিক্ষার্থী পিছু ৩ কেজি চাল ও ৩ কেজি করে আলু দেওয়া হবে।সংশ্লিষ্ট দিনে  শুধুমাত্র অভিভাবক-অভিভাবিকা বৃন্দ উপস্থিত থেকে চাল ও আলু সংগ্রহ করতে পারবেন।কোন অবস্থাতেই কোন শিক্ষার্থী উপস্থিত থাকতে পারবে না।নীচে চাল ও আলু বিতরণের তারিখ ও সময় উল্লেখ করা হল।

শ্রেণি

তারিখ

সময়

পঞ্চম

২৪/৪/২০২০

বেলা ১১ টা থেকে ৩ টা

ষষ্ঠ

২৫/৪/২০২০

বেলা ১১ টা থেকে ৩ টা

সপ্তম

২৭/৪/২০২০

বেলা ১১ টা থেকে ৩ টা

অষ্টম

২৮/৪/২০২০

বেলা ১১ টা থেকে ৩ টা

বিশেষ দ্রষ্টব্যঃ

১.অভিভাবক-অভিভাবিকা বৃন্দ কে মাস্ক পড়ে বিদ্যালয়ে আসতে হবে।

২.সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৩.বিদ্যালয় থেকে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হলেও প্রত্যেক কে ব্যাগ নিয়ে আসতে হবে।

৪.বিদ্যালয়ে সাবান ও জলের ব্যবস্থা থাকবে।সকল কে সর্বাগ্রে ভালো করে অন্তত ২০ সেকেণ্ড হাত ধুয়ে তারপর চাল ও আলু সংগ্রহ করতে হবে।

৫.জ্বর,সর্দি,কাশির উপসর্গ থাকলে প্রতিনিধি পাঠান,নিজে আসবেন না।

সকলের সার্বিক সহযোগিতা কাম্য।

সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন,ভাল থাকুন,সুস্থ্য থাকুন।

অনুমত্যনুসারে,

অংশুমান দাশ

১৫ ই এপ্রিল'২০২০

(ভারপ্রাপ্ত শিক্ষক)

"সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে।"-- কামিনী রায়


...

বিজ্ঞপ্তি

" বাংলার শিক্ষা অনলাইন নামের নতুন ইউ টিউব চ্যানেল নিয়ে বার্তা"

এতদ্বারা সকল শিক্ষার্থী দের অবগত করা যাচ্ছে যে, করোনা উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থী দের সুবিধার্থে বিদ্যালয় শিক্ষা দপ্তর ইউ টিউবে বাংলার শিক্ষা অনলাইন নামে একটি চ্যানেল খুলেছে।সেখানে বিভিন্ন শ্রেণির বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা চলছে।বিভিন্ন ভিডিও দেওয়া হচ্ছে।তোমরা চ্যানেল টি সাবস্ক্রাইব করে ভিডিও গুলো দেখে নিজেদের সমৃদ্ধ করে তুলতে পারো।নীচে লিঙ্ক টি দেওয়া হল।

সকলে বাড়িতে থাকো,সুস্থ্য থাকো।

অনুমত্যনুসারে,

অংশুমান দাশ

৮ ই এপ্রিল'২০২০

(ভারপ্রাপ্ত শিক্ষক)

Banglar Shiksha Youtube Channel Link.👇👇

https://www.youtube.com/channel/UCQEod709YBtdXcYrXJTOeHg


...

বিজ্ঞপ্তি

" করোনা থেকে থাকতে দূরে,বিদ্যালয় আজ নিজের ঘরে;হোম আ্যাসাইনমেণ্ট"

এতদ্বারা সকল শিক্ষার্থী দের অবগত করা হচ্চে যে,করোনা কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকায়  শিক্ষার্থী দের পড়াশোনার যাতে ক্ষতি না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে শিক্ষার্থী দের হোম আ্যাসাইনমেণ্ট দেওয়া হল।তোমরা সেই আ্যাসাইনমেণ্ট বাড়িতে বসে করবে।কোন অবস্থাতেই বাড়ির বাইরে যাবে না।বিদ্যালয় খুললে নির্দিষ্ট বিষয় শিক্ষক কে দেখিয়ে নেবে।তোমরা বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অথবা নীচে দেওয়া লিঙ্ক থেকে আ্যাসাইনমেণ্ট ডাউনলোড করে প্রিণ্ট করে নিতে পারবে।  এছাড়া তোমরা বিদ্যালয়ের হোয়াটস্ আ্যাপ গ্রুপ নিয়মিত লক্ষ্য রাখবে।সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলবে।সবাই বাড়িতে থেকে পড়াশোনা কর,সুস্থ থাকো।

অনুমত্যনুসারে,

অংশুমান দাশ

৬ ই এপ্রিল'২০২০

(ভারপ্রাপ্ত শিক্ষক)

লিঙ্কঃ👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=3043324712423108&id=685801481508788




...

বিজ্ঞপ্তি

​​​" অভিভাবক/অভিভাবিকা দের মধ্যে চাল ও আলু বিতরণ "

এতদ্বারা সকল শিক্ষার্থীর অভিভাবক-অভিভাবিকা দের জানানো যাচ্ছে যে , করোনা সংক্রমণ হেতু বিদ্যালয় বন্ধ থাকায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দৈনন্দিন মধ্যাহ্ন ভোজন প্রকল্প থেকে প্রতি শিক্ষার্থী পিছু ২ কে.জি চাল ও ২ কে.জি আলু বিদ্যালয় থেকে প্রদান করা হবে।আগামি ২৩ শে মার্চ'২০২০ তারিখে  সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত  শুধুমাত্র অভিভাবক- অভিভাবিকার হাতেই চাল ও আলু তুলে দেওয়া হবে।কোন অবস্থাতেই কোন শিক্ষার্থী ঐ নির্দিষ্ট দিনে উক্ত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবে না।

সকল অভিভাবক-অভিভাবিকা বৃন্দ কে সার্বিক ভাবে সহযোগিতা করতে অনুরোধ করা হচ্ছে।

সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন,ভালো থাকুন,সুস্থ্য থাকুন।

ধন্যবাদান্তে,

অংশুমান দাশ

১৮ ই মার্চ'২০২০

(ভারপ্রাপ্ত শিক্ষক)

 




...

বিজ্ঞপ্তি

" স্বাস্থ্য পরীক্ষা শিবির "

এতদ্বারা সকল শিক্ষার্থী দের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, যশোডাঙ্গা ব্লক হাসপাতালের সৌজন্যে ও সহায়তায় আগামি ২৭ ও ৩০ শে মার্চ'২০২০ তারিখে আমাদের বিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে।২৭ শে মার্চ  পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি এবং ৩০ শে মার্চ সপ্তম ও অষ্টম শ্রেণি তে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।ঐ নির্দিষ্ট দিনে স্বাস্থ্য কার্ড শিক্ষার্থী দের হাতে তুলে দেওয়া হবে।নির্দিষ্ট দিনে সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী দের বিদ্যালয়ে উপস্থিত  থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে যোগদান ক'রে সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান করা হচ্ছে।

সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো।

অনুমত্যনুসারে,

অংশুমান দাশ

৬ ই মার্চ'২০২০

(ভারপ্রাপ্ত শিক্ষক)










...

বিজ্ঞপ্তি

" নতুন ভর্তি সংক্রান্ত "

২০২০ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে নতুন ভর্তির জন্য সঠিকভাবে নিয়মাবলী অনুসরণ ক'রে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে।

প্রয়োজনীয় কাগজ-পত্রাদিঃ

১.ভর্তির আবেদন পত্র,

২.জন্ম শংসাপত্রের ফটোকপি,

৩.পূর্বের বিদ্যালয় ত্যাগের শংসাপত্রের ফটোকপি,

৪.আধার কার্ডের ফটোকপি,

৫.ব্যাঙ্ক বিবরণী বই-র প্রথম পৃষ্ঠার ফটোকপি,

৬.একটি সচল মোবাইল ফোন নম্বর,

৭.পাসপোর্ট মাপের ৩ টি রঙিন ছবি, 

৮.পিতা অথবা মাতার ভোটার কার্ডের ফটোকপি।

বিশেষ দ্রষ্টব্যঃ

ভর্তির সময় শিক্ষার্থী এবং অভিভাবক বা অভিভাবিকার বিদ্যালয়ে উপস্থিতি বাধ্যতামূলক।

অনুমত্যনুসারে,

অংশুমান দাশ

২৪ শে ডিসেম্বর'২০১৯

(ভারপ্রাপ্ত শিক্ষক)

 

 

​​​