বিদ্যালয় শিক্ষাদপ্তরের নির্দেশ মোতাবেক ও জেলা বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের আদেশ অনুসারে, আগামী সেপ্টেম্বর মাসের 8, 9, 10 ও 14 তারিখ সকাল সাড়ে দশটা থেকে বেলা দুই ঘটিকা পর্যন্ত দোমোহানী কেলেজোড়া উচ্চ বিদ্যালয়ের (উচ্চ মাধ্যমিক) পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রদের মিড ডে মিলের জন্য বরাদ্দ ষষ্ঠ দফার মাথাপিছু 2 কেজি চাল , 1 কেজি আলুর সঙ্গে অতিরিক্ত হিসেবে 1 কেজি ছোলা ,একটি সাবান ও সেপ্টেম্বর মাসের ছাত্রদের জন্য নির্ধারিত আয়রন বড়ি কেবলমাত্র প্রত্যেক ছাত্রের অভিভাবক/অভিভাবিকাকেই দেওয়া হবে I