আমাদের আমাদের বিদ্যালয় পিওর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, সর্ব মোট ৪৯ শতক জায়গার ওপর অবস্থান। যাহার মৌজা জোত-তিওড়, দাগ নাম্বার-২৪৩ জে ,এর নং- ৬৩, বর্তমানে ৬ শ্রেণী কক্ষ আছে। বিদ্যালয়টির নিচে দক্ষিণ প্রান্তে লাইব্রেরি ,টিচার কমনরুম, পূর্ব প্রান্তে তিনটি শ্রেণী কক্ষ উত্তর প্রান্তে মধ্যাহ্ন কালীন আহার রন্ধনের ঘর উত্তর পূর্ব প্রান্তে বালক শৌচাগার ও প্রস্রাবাগার আছে। ঠিক তার পাশে হাত ধোবার পাঁচটি বেশিন আছে, দক্ষিণ-পূর্ব কর্নারে সি ডব্লিউ এস এন cwsn এর শৌচাগার আছে, যেখানে অতি সহজেই হুইল চেয়ার সহ প্রবেশ করা সম্ভব। বিদ্যালয় কি চারিদিকে সীমানা প্রাচীর আছে। ঠিক তার ঠিক তার পাশ দিয়ে গ্রামের মেঠো রাস্তা আছে। বিদ্যালয় এর ভেতরে প্রাচীর এর চারপাশে সৌন্দর্যায়নের জন্য বাগান ও প্রাচীন বিভিন্ন গল্পের চিত্র অংকন করা আছে। ঠিক মাঝখানে প্রশস্ত জায়গা আছে যেখানে খেলাধুলো করবার বিভিন্ন সরঞ্জাম যেমন দোলনা ঢেঁকি ও ব্যাডমিন্টন খেলার সুযোগ আছে। সেখানে প্রতিদিন ছাত্র-ছাত্রীরা খেলাধুলো করে।শিক্ষক শিক্ষিকা বোর কক্ষের পাশে অভিভাবক অভিভাবিকা গণেশ সুব্যবস্থা আছে। তাদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন খবরের কাগজ গল্পের বই থাকে। সবার দৃষ্টি ভঙ্গিতে বিদ্যালয়টি মনোরম পরিবেশের মধ্যে আছে বলে বিশ্বাস করেন।