
আমাদের বিদ্যালয় ক্যাম্পাস টি আয়তনে ছোটো। ক্যাম্পাসের মধ্যে ডোমজূড় বিডিও অফিসের দ্বারা নির্মিত একটি গভীর নলকূপ আছে। এছাড়া দুটি ট্যাঁপ কল আছে। একটি ছোট্ট বাগাণ আছে। সম্প্রতি আম্ফাণ ঝড়ে ক্যাম্পাসের তিনটি গাছই পড়ে যায় এবং বিদ্যালয়ে প্রবেশের সুবিধার জন্য তিনটি গাছই কেটে ফেলতে হয়। এছারা সুজলা জল প্রকল্পের আওতাধীন একটি ১০০০ লিটারের জলের ট্যাঙ্ক ক্যাম্পাসের মধ্যে রয়েছে।